ভিয়েনা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • ৫৫ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাখাওয়াত হোসেন নামে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাডা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শাখাওয়াত ওই বাড়ির মো. সিরাজের ছেলে এবং লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, ঘরে থাকা টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে যায় শিক্ষার্থী শাখাওয়াত। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী শাখাওয়াতের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় ওই শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আপডেটের সময় ০৮:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪