ভিয়েনা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ ৩ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ৪৬ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারে চালকসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। শুক্রবার ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইলের কলেজের সামনে ভোররাতে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ দুইজন  নিহত  ও আহত হয়েছে ৪ জন।
আজ শুক্রবার(১৪ জুন)  ভোররাতে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তিদের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ব্যাক্তি প্রাইভেট কারের চালক ছিলেন নিশ্চিত হওয়া গেছে।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ সাজেদুর রহমান বলেন, মাঝ রাতের কোন এক সময় কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষ ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬ জনকে নেওয়া হয়।
এ সময় জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ৬ জনের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা। এখনো নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধুসেতু  মহাসড়কে কালিহাতী উপজেলার কুলি নামক স্থানে সকাল আটটার দিকে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন মারা যায়।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ ৩ জন নিহত

আপডেটের সময় ০৪:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪