ভিয়েনা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

ইতালির পাদোবা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • ৩৪ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি, ইতালি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাদোভা বিএনপি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন।

পাদোবায় স্থানীয় একটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক কামাল আকন এবং মো: আবুল হোসেন রনি ও জিএম মুন্না এর যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি জাকির ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আজহারুল আলম ফিরোজ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানেই বাংলাদেশ। মহান স্বাধীনতার সংগ্রামের ঘোষণা দিয়েছেন তা কিন্তু নয় বরং ঘোষণা দিয়ে নিজেও সম্মুখ লড়াইয়ে অংশ নিয়েছেন। সেই জিয়া কে বর্তমান সরকার মানুষের মন থেকে মুছে ফেলার চক্রান্ত করছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নাম মুছে দিয়ে আওয়ামী লীগ সরকার মনে করছিল জিয়াউর রহমান ও তার দলকে জনবিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু পুরো বিশ্ব দেখছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহবানে ডামি নির্বাচনে ভোট দেওয়া থেকে ৯৫ শতাংশ মানুষ দূরে থেকেছে।

বক্তারা আরো বলেন, বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে মুক্ত রাজনীতিতে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সে সময় বক্তব্য রাখেন আবুল কাশেম মোঃ সেলিম, আশিকুর রহমান ইউছুব, গোলাম মাহমুদ, রফিকুল ইসলাম ছৈয়াল, মামুনুর রশিদ মিন্টু, মোহাম্মদ আলী টুটুল, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর চৌধুরী, জি এম মুন্না, সরদার দেলোয়ার হোসেন, আক্তার মোল্লা সহ আরো অনেকে।

পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালির পাদোবা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেটের সময় ০৮:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪