ভিয়েনা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মেয়ে তনিমার বিরাট সাফল্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ৪৬ সময় দেখুন

তনিমা আহমেদ Vienna University of Economics and Business থেকে অত্যন্ত সাফল্যের সাথে স্নাতক (Bachelors) ডিগ্রি অর্জন করেছে

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এবছরের স্নাতক পরীক্ষার ফলাফল ঘোষণা করে। আগামী ৫ জুলাই এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সনদ ও মাথার টুপি প্রদান করা হবে।

তনিমা বিশ্ববিদ্যালয়ের এবছরের শ্রেষ্ঠ ১৫ জনের মধ্যে নিজের অবস্থান রাখতে সক্ষম হয়েছে। তনিমা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় বিগত ২ বছরে
অস্ট্রিয়ার ৩টি বিখ্যাত প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেছে।

তনিমা আহমেদ ২০০৮ সালের শেষের দিকে পরিবারের সাথে প্রথম ভিয়েনা আসে। এর আগে সে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত অধ্যয়ন
শেষ করে। তারপর ভিয়েনায় এসে চার বছর হাইস্কুলে (Mittel Schule) এবং আরও চার বছর ওভার স্টুফে (Gymnasium) এ অধ্যয়ন করে ২০১৮ সালে সাফল্যের সাথে স্কুল সমাপনী পরীক্ষা (Matura) সম্পন্ন করে।

তনিমার পিতা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের অত্যন্ত সুপরিচিত তানভীর আহমেদ এবং মা চিত্রা আহমেদ। তানভীর আহমেদ ১৯৯১ সাল
থেকে অস্ট্রিয়া প্রবাসী। তাদের পরিবারে দুই মেয়ে সন্তান। ছোট মেয়ে তাহিয়া আহমেদ Vienna University of Economics এ শেষ বর্ষের স্নাতক শিক্ষার্থী।

তনিমা আহমেদ আরও উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী। তানভীর আহমেদ ও চিত্রা আহমেদ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে তাদের মেয়েদের জন্য দোয়া চেয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মেয়ে তনিমার বিরাট সাফল্য

আপডেটের সময় ০৫:১৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪