ভিয়েনা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মেয়ে ডেইজির ইউল্যাবে বিরাট সাফল্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ১১৭ সময় দেখুন

আফসানা রহমান ডেইজি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চীফ মাহবুবুর রহমান এর দ্বিতীয় মেয়ে

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (৭ মে) বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সপ্তম সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল “নুতন বিস্বের সুজোগ”।

সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুউদ্দিন এর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা  কামাল আব্দুল নাসের চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সমূহের মঞ্জুরী কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আলমগীর সহ ইউল্যাবের বোর্ড অফ ট্রাস্টিজের প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ এবং ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান। ইউল্যাবের এবারের সমাবর্তন অনুষ্ঠানে বিকাশ লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)  কামাল কাদির সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

আফসানা রহমান ডেইজি University of Liberal Arts Bangladesh (ULAB)এর ইংরেজি বিভাগ থেকে মাষ্টার্স এ সর্বোচ্চ সিজিপিএ ৪ পাওয়ার ফলশ্রুতিতে স্বর্ণপদক পেয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। সমাবর্তন অনুষ্ঠানে এবার বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামে মোট ৮ জনকে স্বর্ণ পদক দেয়া হয়।

আফসানা রহমান ডেইজি আমাদের কমিউনিটির মেয়ে হলেও তিনি বর্তমানে বাংলাদেশে স্বামীর সাথে অবস্থান করছেন এবং International Standard University এর ইংরেজি বিভাগে প্রভাষক পদে কর্মরত আছেন।

ডেইজির জন্ম বাংলাদেশে হলেও বড় হয়েছে অষ্ট্রিয়ায়। তার পৈতৃক নিবাস ভোলার লালমোহনে।

ডেইজি বাংলাদেশ ও অস্ট্রিয়া থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের কো-পাবলিশার। ডেইজির স্বামী ব্যারিস্টার মাহমুদুর রহমান শাওন ইউরো বাংলা টাইমসের লিগ্যাল এডভাইজার।

আমরা ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকে আমাদের কো-পাবলিশার আফসানা রহমান ডেইজির এই অসামান্য সাফল্যে গর্বিত।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মেয়ে ডেইজির ইউল্যাবে বিরাট সাফল্য

আপডেটের সময় ০৫:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪