ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

ইসরাইলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৭৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এক সপ্তাহও পার না হতেই ইসরাইলে ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ৩৫টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

সোমবার ইসরাইলে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর শিনহুয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরাইল। এর আগেই অবশ্য সাইরেন বেজে উঠে ওই এলাকায়। রকেট হামলার আগে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তারা।

ইসরাইলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের আরজুন ও ওডাইসে গ্রামে হামলা চালানো হয়েছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ছিলেন। তবে এতে কেউ নিহত হয়েছে কিনা, তা জানা যায়নি।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। সেটির জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরাইল। সেই হামলা চালানো হয় সম্প্রতি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

আপডেটের সময় ০৬:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪