ভিয়েনা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাজিরপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষন করলো দুই সন্তানের জনক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৩২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরের ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রী (১১)কে মুখ বেঁধে ধর্ষন করেছে দুই সন্তানের জনক। স্থানীয় প্রভাবশালীদের চাপের মুখে ঘটনার ৪ দিন পরেও কোন মামলা করতে পারে নি ভুক্তভোগী পরিবারটি।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৩ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের গোদারা গ্রামে। ধর্ষক জিয়া উদ্দিন শেখ (৩৫) একই এলাকার আব্দুল হাই শেখের ছেলে।

ভুক্তভোগী ওই মাদরাসা ছাত্রীর পিতা জানান, গত শনিবার বিকাল সোয়া ৫টার দিকে তার কন্যা একই এলাকার তার চাচাতো ভগ্নিপতি হান্নান সর্দারের বাড়ি থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলো। এ সময় পাশের বাড়ির উপর থেকে আসার সময় ওই ধর্ষক জিয়া শেখ তাদের ঘরে কেহ না থাকার সুযোগে ওই শিশুটিকে ঘরে ধরে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষন করে। স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মিট-মাট করে দিতে ও মামলা না করার জন্য চাপ দেওয়ায় গত ৪ দিনেও তিনি মামলা করতে পারেন নি।

ঘটনার বিষয়ে জানতে মঙ্গলবার (১৬ ইপ্রল) দুপুরে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, অভিযুক্ত স্থানীয় প্রভাবশালী। তাই স্থানীয় প্রভাবশালীরা তার পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি মটিমাট করার জন্য ভ্ক্তুভোগী পরিবারকে চাপ দেয়া সহ কালক্ষেপন করছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নি। এমন কি তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাই তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নি। তবে অভিযুক্তের পিতা বলেন, তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।

এ বিষয়ে থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষন করলো দুই সন্তানের জনক

আপডেটের সময় ০৪:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪