ভিয়েনা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক পথচারী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ৭৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মাওলানা শফিকুর রহমান (৫৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবেরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাযায় শফিকুর রহমান বাসা থেকে বের হয়ে রেলপথ ধরে হাটছিলেন পথিমধ্যে কুতুবেরচক এলাকায় পৌছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত শফিকুর রহমান হবিগঞ্জের সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের হাজী সিদ্দিক মুন্সীর ছেলে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ বিষয়টির সত্যাতা নিশ্চিত করে বলেন নিহত শফিকুর রহমান কানে কম শুনতেন। ট্রেন হরন দেয়ার পরও উনি রেললাইন থেকে সরে যাননি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। আমরা লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক পথচারী নিহত

আপডেটের সময় ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪