ভিয়েনা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

টাঙ্গাইলে কার্ভাডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ১২১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে কার্ভাডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। রোববার সকালে সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌর শহরের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাইভেটকারচালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইলিয়াস হোসেন (৩৫) ও যাত্রী সিরাজগঞ্জের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)।
আহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রাহ্মনবাড়ীয়ার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে আনিছুর রহমান (৫৫), সিরাজগঞ্জ সদরের মৃত মতিয়ার রহমানের ছেলে মাহফুজুর রহমান আলাল (৫৩)।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুল রহমান জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে কার্ভাড ভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। লাশ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বাকি আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে কার্ভাডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

আপডেটের সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪