ভিয়েনা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

ইন্দুরকানীর দুলাল ফকিরের জালে আবারও ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ৬০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীর জেলে দুলাল ফকিরের জালে এবার ১৪ দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ। এর আগে চলতি মাসের ১৬ তারিখে ( ১৬ মার্চ) তিনি ২০ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রী করে আলোচিত হয়েছিলেন। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে শনিবার (৩০ মার্চ) সকালে আবার ২৫ লাখ টাকার মাছ বিক্রী করে তিনি পুনরায় ভাগ্যবান জেলে হিসাবে নিজেকে আলোচনায় এনেছেন।

জানা গেছে, জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ^র ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুইটি মাছ ধরার ট্রলার গত ১৫ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তার দুটি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও ১২০টি লাক্ষা মাছ ধরা পড়েছে। প্রতিটি লাক্ষার ওজন ৩ থেকে ৭ কেজি।

ট্রলারের জেলেরা জানান, গত ১৪ দিন আগে আমরা জাল, বরফ ও অন্যান্য মালামাল নিয়ে সাগরে যাই। এবার অন্যান্য মাছের সাথে আরও ১২০টি লাক্ষা মাছও পেয়েছি। ২৫ লাখ টাকায় মাছ বিক্রী হয়েছে। ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। এবার পরিবার পরিজন নিয়ে ভালভাবে ঈদ করতে পারব।

এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হলেও আড়ৎদারী বাদ দিয়ে আগেরবার ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রী হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, এবার দুলাল ফকিরের জালে আরো বেশি মাছ ধরা পড়লেও তার ও জেলেদের নিরাপত্তার কথা ভেবে মাছ বিক্রীর টাকার পরিমান কমিয়ে বলা হচ্ছে।

পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের আড়ৎদার মহসিন মেম্বার জানান, শনিবার (৩০ মার্চ) দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুটি ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে। পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রী করা হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম অনেক বেশি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীর দুলাল ফকিরের জালে আবারও ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

আপডেটের সময় ০৪:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪