ভিয়েনা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ফের ৬ মাস বাড়ানো হয়েছে। বুধবার (২৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বের শর্তমতে খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। গত ২৪ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়।

এর আগে ২০ মার্চ আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে।

গত ৬ মার্চ পরিবারের পক্ষ থেকে অষ্টমবারের মতো খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে গুলশানে অবস্থান করছেন। লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসাও নেন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বিএনপি বরাবরই দাবি জানিয়ে আসছে। এর আগেও পরিবারের পক্ষ থেকে কয়েকদফা আবেদন করা হয়েছিল, কিন্তু তা নাকচ করে দেয় সরকার।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। করোনা মহামারির মধ্যে চার বছর আগে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে কারাদণ্ড ৬ মাস স্থগিত করার পর কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

আপডেটের সময় ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪