ভিয়েনা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

মেঘনায় ঝড়ের কবলে পড়ে তরমুজ বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ২৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি তরমুজ বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৬ জন জীবিত উদ্ধার করা হয়েছে। আমজাদ হোসেন (৪০)  নামে ১ জন নিখোঁজ রয়েছেন।

রবিবার (২৪ মার্চ) সন্ধার দিকে চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আমজাদ হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ২ নং ওয়ার্ডের মো. মফিজ মাঝির ছেলে। সে একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং তরমুজের একজন সফল ব্যবসায়ী বটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  রবিবার বিকাল ৩ টার দিকে ভোলার ইলিশা ঘাট থেকে তরমুজ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ট্রলাটি যাত্রা করে। সন্ধার দিকে মেঘনা নদীর চাঁদপুরের কাছাকাছি হাইমচর এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

তাৎক্ষণিক পাশে একটি ট্রলার ৬ জনকে উদ্ধার করলেও আমজাদ হোসেনকে উদ্ধার করা  যায়নি। সে এখনো নিখোঁজ রয়েছেন।
জানা যায়, ওই ট্রলারে প্রায় ১৫ হাজার পিচ তরমুজ বোঝাই ছিল। ট্রলারটি তরমুজসহ মেঘনায় তলিয়ে গেছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, এমন একটি খবর শুনেছি কিন্তু ঘটনাটি মেঘনার কোন স্থানে  ঘটেছে তার সঠিক কোন তথ্য নেই। আমরা নৌ-পুলিশের সাথে যোগাযোগ করছি। বিষয়টি নৌ-পুলিশ খতিয়ে দেখছে।

চাঁদপুর হাইমচর নীল কমল নৌ-পুলিশের ইনচার্জ মো. জাহাঙ্গীর জানান, আমরা এমন একটি খবর শুনে আমাদের টিম পাঠিয়েছি এখনো কোন খোঁজ পাইনি। নদীতে প্রবল ঢেউ। খবর পেলে জানাবো।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেঘনায় ঝড়ের কবলে পড়ে তরমুজ বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ১

আপডেটের সময় ০৭:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪