ভিয়েনা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

যৌন নিপীড়নের দায়ে জবি শিক্ষক বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ১২৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এসব সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য বলেন, যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের দেওয়া প্রতিবেদনে ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, আমি উপাচার্য হয়ে আসার পর আরেকটি তদন্ত বোর্ড গঠন করে দিয়েছি। আশা করি শিগগিরই সেই প্রতিবেদনও আমরা হাতে পাব। ভুক্তভোগী শিক্ষার্থী ফারজানা মিমের পরীক্ষার বিষয়ে তিনি বলেন, মিমের বিগত পরীক্ষাগুলো নেওয়া হবে।

অধ্যাপক সাদেকা হালিম বলেন, চেয়ারম্যান জুনায়েদ হালিম তাকে বিভিন্নভাবে অসহযোগিতা করেছে, তারও সত্যতা পাওয়া গেছে। তাকেও চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হবে এবং নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বিগত পরীক্ষাগুলো নেওয়া হবে।

আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার মৃত্যুর বিষয়ে তিনি বলেন, অবন্তিকার বিষয়ে সিন্ডিকেটে আলোচনা হয়েছে। অবন্তিকার মৃত্যুর ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে বিষয়েও সিন্ডিকেট সদস্যদের অবহিত করা হয়েছে। স্বাধীনভাবে সুষ্ঠু তদন্ত হবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যৌন নিপীড়নের দায়ে জবি শিক্ষক বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি

আপডেটের সময় ০৭:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪