ভিয়েনা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

ভোলায় ক্লাস চলাকালে ৩৫ শিক্ষার্থী অসুস্থ, ৩ দিনের ছুটি ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ২৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক এক করে ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে অনন্ত ৩৫ জন শিক্ষার্থী ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকেরা বলছেন, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে।

শিক্ষার্থীদের মধ্যে কারো মাথাব্যথা, কারো শরীর কাঁপা, কারো দুর্বলতা, কারো দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অসুস্থতা দেখা গেছে। এ ঘটনায় তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কতৃপক্ষ।

স্কুলটির সহকারী শিক্ষক আবু সাইয়েদ জানান, সকাল ১১টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে জাহিদ নামের এক শিক্ষার্থী মাথাব্যথা নিয়ে ক্লাসে ঘুরে পড়ে। এরপর থেকে একের পর এক শিক্ষার্থী ক্লাসে ঘুরে পড়লে স্থানীয়রা ও শিক্ষকরা একত্রিত হয়ে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালটিতে অন্তত ৩৫ জন শিক্ষার্থী ভর্তি আছেন।

পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীরাই অজানা এই রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এ ঘটনায় তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের স্বজনরা হাসপাতালে গিয়ে ভীড় করছেন। কেউ কেউ প্রিয় সন্তানের এমন অসুস্থতা দেখে দিশেহারা হয়ে পড়েছেন।

ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাঃ এ কে এম শফিকুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হতে পারে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ক্লাস চলাকালে ৩৫ শিক্ষার্থী অসুস্থ, ৩ দিনের ছুটি ঘোষণা

আপডেটের সময় ০১:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪