ভিয়েনা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

লিটন বাদ, তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে জাকের আলী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৭৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাদ দেয়া হয়েছে লিটনকে। তার জায়গায় স্কোয়াডে নেয়া হয়েছে জাকের আলীকে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই আউট হন লিটন দাস। দ্বিতীয় ম্যাচে তিন বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। সবমিলিয়ে বাংলাদেশের শেষ ৫ ম্যাচে লিটন ডাক মেরেছেন তিনবার। দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু একবার। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটনকে তৃতীয় ওয়ানডে থেকে বাদ দেয়ার বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন সমতায় রয়েছে। আমরা বিশ্বাস করি, জাকের আলীর অন্তর্ভুক্তি মিডল অর্ডার ব্যাটার বাছাইয়ে সুবিধা দেবে।

সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় আমরা এই পরিবর্তনটি বেছে নিয়েছি। স্কোয়াডে থাকা আরো দুই ওপেনারের সক্ষমতা জেনেই এই সিদ্ধান্ত নেয়া।’

তৃতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে লিটনের বদলি হতে পারেন তানজিম হাসান সাকিব কিংবা এনামুল হক বিজয়।
গত ৪মার্চ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি নিজের প্রথম দ্বিপক্ষীয় ম্যাচ খেলেন জাকের আলী। সেই ম্যাচে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে নজর কাড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। সবশেষ গত ১৪মার্চ ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনী লিমিটেডের হয়ে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকের।

ইবিটাইমস/ডেস্ক/এনএল

জনপ্রিয়

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লিটন বাদ, তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে জাকের আলী

আপডেটের সময় ০৭:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪