ভিয়েনা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

নেছারাবাদে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ২৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে স্কুল ছাত্রী (১৫) কে অপহরন করে ধর্ষনের অভিযোগে মো. মফিজুল ইসলাম শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছেন র‌্যাব।

শনিবার (১৬ মার্চ) র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মফিজুল শেখ জেলার ইন্দুরকানী উপজেলার বরইখালী গ্রামের মো. হায়দার শেখের ছেলে।

র‌্যাব-৮ জানান, অপহরন ও জোর করে ধর্ষনের অভিযোগে পলাতক মফিজুল শেখকে র‌্যাব-৬ এর সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার (১৬ মার্চ) ভোর রাতে খুলনা জেলার সদর উপজেলার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ক্তুক্তভোগীর মা বাদী হয়ে অপহরন ও ধর্ষনের অভিযোগে নেছারাবাদ থানায় মামলা দাযের করেন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রæয়ারী ওই স্কুল ছাত্রী স্কুল শেষে নিজ যাওয়ার পথে উপজেলার সমুদয়কাঠী এলাকার পাকা রাস্তার উপর থেকে গ্রেফতারকৃত মফিজুল ও তার কয়েক সহযোগীর সহায়তায় মুখ চেপে ধরে অপহরন করে নিয়ে যায়। পরে নেছারাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দুজনকে নামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাত করে দায়ের হওয়া মামলার পর থেকে প্রধান অভিযুক্ত মফিজুল ইসলাম শেখ পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান চলে। বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেছারাবাদে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেটের সময় ০১:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪