ভিয়েনা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

যুথিসহ ৩ আইনজীবীর জামিনের আবেদন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৬০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র থেকে সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথিসহ ৩ আইনজীবী আগাম জামিনের আবেদন করেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন তারা। আইনজীবী যুথি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।

গত ৬ মার্চ সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। পরে শুক্রবার (৮ মার্চ) রাতে হত্যাচেষ্টার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানাকে প্রধান আসামি করে ২০ জনের নামে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ। এ ছাড়া মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ঘটনায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, প্রধান আসামি নাহিদ সুলতানাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তার করতে শুক্রবার রাত ও শনিবার তার বাসায় একাধিকবার অভিযান চালায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আখতারুজ্জামান বলেন, নাহিদ সুলতানার বাসায় অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজছে।

এদিকে, গ্রেপ্তার পাঁচ আইনজীবীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুথিসহ ৩ আইনজীবীর জামিনের আবেদন

আপডেটের সময় ০৮:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪