ভিয়েনা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ১১২ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় অবস্থিত এ কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রনে আনে। 
রোববার সাড়ে ১২টার  দিকে অগ্নিকান্ডের সুচনা হয়। খবর পেয়ে ফায়ারা সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার কাজ করে  আগুন নিয়ন্ত্রনে আনে। 
কারখানার ম্যানেজার সুমন সরকার জানান, দুপুর একটার দিকে হঠাৎ আগুন লাগে। এতে গোডাউনে রাখা  বিপুল পরিমান তুলা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক কোন হিসাব করা যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ জানান, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে

আপডেটের সময় ০২:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪