ভিয়েনা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

পিরোজপুরে বাস অটো ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৮ ; আহত ১৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ৩০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বাস অটো রিক্সা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন নিহত সহ অন্ত:ত ১৩ জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদের খুলনা ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৮ মার্চ) দুুপুর ১২টার দিকে পিরোজপুরের সদর উপজেলার পিরোজপুরের পাড়েরহাট সড়কের ঝাউতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

নিহতরা হলেন-জেলার সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামের জাকির হোসেন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (১৯) ও একই গ্রামের মোসাম্মাৎ মানসুরা বেগম (৫০), জেলার ইন্দারকানী উপজেলার গদারহাওলা গ্রামের আক্কেল আলী হাওলাদরের ছেলে হেমায়েত হাওলাদার (৫০), একই গ্রামের ইদ্রিস ফরাজীর ছেলে মো. খায়রুল ফরাজী (২০), স্বপন , বাকী ২ জনের পরিচয় পাওয়া যায় নি। নিহতদের ৬ জনেই অটোরিক্সাটির যাত্রী ছিলেন। আর অন্য একজন মোটর সাইকেলের চালক ও বাসের যাত্রী ছিলেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বাস চাপায় ৭ জনের মৃত্যু সহ ১৩-১৪ জনের আহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানে নিহতদের নাম পরিচয়ের সনাক্তের কাজ চলছে। তবে নিহতরা স্থানীয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন জানান, বাসটি ব্রেক ফেল করে ব্যাটারি চালিত ওই অটোরিক্সা ও মোটর সাইকেলটি চাপা দেয়। এতে অটোরিক্সায় থাকা ৬ যাত্রী সহ মোটর সাইকেল চালক ঘটনা মারা গেছেন। এসময় বাসটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসে থাকা যাত্রীদেরও কয়েকজন আহত হয়েছেন।

পিরোজপুর জেলা হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পার্থ বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় জেলার সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামের জাকির হোসেন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (১৯) ও একই গ্রামের মোসাম্মাৎ মানসুরা বেগম (৫০), জেলার ইন্দারকানী উপজেলার গদারহাওলা গ্রামের আক্কেল আলী হাওলাদরের ছেলে হেমায়েত হাওলাদার (৫০), একই গ্রামের ইদ্রিস ফরাজীর ছেলে মো. খায়রুল ফরাজী (২০) এ ৪ জনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। অন্য একজন খুলনা নেয়ার পথে মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, ঘাতক বাসটি পিরোজপুর বাস ষ্ট্যান্ড থেকে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে পিরোজপুরের ঝাউতলা এলাকায় ওই দূর্ঘটনায় ঘটে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে বাস অটো ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৮ ; আহত ১৩

আপডেটের সময় ০৪:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪