ভিয়েনা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ বরেণ্য আলেম মাওলানা লুৎফুর রহমান আর নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ৭০ সময় দেখুন

দেশের প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান মারা গেছেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (৩ মার্চ) দুপুরে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার। তিনি বলেন, আজ দুপুর ২: ৫৪ মিনিটে আমার বাবা ইন্তেকাল করেছেন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাতে তার ব্রেনের অপারেশন করা হয়। তারপর থেকে তার আর জ্ঞান ফিরে আসেনি। উল্লেখ্য যে,গত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন তিনি।
সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

প্রখ্যাত এ আলেমে আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক।

আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশ বরেণ্য আলেম মাওলানা লুৎফুর রহমান আর নেই

আপডেটের সময় ০২:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪