ভিয়েনা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

জো বাইডেনকে শেখ হাসিনার চিঠি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৩ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিপূর্বে জো বাইডেন, শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন। এই চিঠি বাইডেনের চিঠির জবাব।

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২৫ ফেব্রয়ারি) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ,বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার কাছে চিঠির একটি অনুলিপি হস্তান্তর করেন। তাছাড়াও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করবেন।

এই সময় ইউএসএআইডির এশিয়া বিষয়ক সহকারী প্রশাসক মাইকেল শিফার, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সিডিএ হেলেন লাফভ বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অঞ্চলের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরো গভীর করার জন্য নতুন পথ অন্বেষণকে কেন্দ্র করে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাইডেনের চিঠি: এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন। বাইডেন একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো- প্যাসিফিক অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে যাওয়া বিষয়ে চিঠিতে বাইডেন বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য; মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য একসঙ্গে কাজ অব্যাহত রাখতে তার প্রশাসনের আন্তরিক আকাঙ্ক্ষার কথা তিনি জানাতে চান।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, “সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের শক্তিশালী মানুষে-মানুষে বন্ধন এই সম্পর্কের ভিত্তি।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর, আগে জো বাইডেন, শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন। শেখ হাসিনার এই চিঠি বাইডেনের চিঠির জবাব।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জো বাইডেনকে শেখ হাসিনার চিঠি

আপডেটের সময় ০৮:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪