ভিয়েনা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

২১ ফেব্রুয়ারির চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে : রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষ গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হারিয়েছে। তাই ২১ ফেব্রুয়ারির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে বিজয় করতে হবে।’

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আজিমপুরে ভাষাশহীদদের কবর জিয়ারত এবং তাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হারা। দেশের জনগণ ভোট দিতে পারছে না। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার দাবি করে আসছে। আজ বাংলাদেশের স্বাধীনতার ৫২-৫৩ বছর পরও কেন এই দাবি করতে হচ্ছে? কারণ, যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মাতৃভাষার অধিকার হরণ করেছিল। ঠিক একইভাবে একই কায়দায় আমাদের দেশীয় হানাদার বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকার হরণ করেছে। তারা একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে।’

রিজভী আরও বলেন, ‘আজকে বিএনপিসহ সমমনা দলগুলোর যে এক দফা আন্দোলন, সেই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি হলো বায়ান্নর ভাষা আন্দোলনের এই ২১ ফেব্রুয়ারি। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে বিজয় করতে হবে। আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষাশহীদদের প্রতি বিএনপির পক্ষে জানাই বিনম্র শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছা।’

এসময় ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রুহুল কবির রিজভী।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২১ ফেব্রুয়ারির চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে : রিজভী

আপডেটের সময় ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪