ভিয়েনা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করা হবে : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির নেতৃত্বে গড়া সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশের একমাত্র বাঁধা সাম্প্রদায়িকতা। বিএনপি’র নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, এই বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করা হবে। এটাই বর্তমান সরকারের অঙ্গীকার।’

ওবায়দুল কাদের বুধবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তিনি দাবি করেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরে অর্জিত হয় স্বাধীনতা। তিনি বলেন, এদেশের মানুষ প্রথমে ভাষা যোদ্ধা আর পরে একাত্তরে বীর মুক্তিযোদ্ধা।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যে বাংলাদেশের বিজয় হয়েছে, সেই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি আজকে সারাবিশ্বে বিস্ময়ের।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করা হবে : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৫:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪