ভিয়েনা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

লালমোহনে ৬ গরুসহ চোর আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • ২৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ছয়টি গরুসহ মো. আমির হোসেন নামে ৩৫ বছর বয়সী এক চোরকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী থেকে গরুসহ তাকে আটক করা হয়। আটককৃত চোর আমির হোসেন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি; চর কচুয়াখালীতে ৬টি গরু চুরি করে নিজের জিম্মায় রেখেছেন আমির হোসেন নামের এক ব্যক্তি। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চর কচুয়াখালীতে অভিযান চালায়। অভিযানকালে চরের আবাসনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গরুগুলোকে পাওয়া যায়। এ সময় ওইসব গরু উদ্ধারসহ চোর আমির হোসেনকে আটক করা হয়।

ওসি (তদন্ত) আরো বলেন, আটককৃত আমির হোসেন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে এরআগেও চুরিসহ অন্যান্য অভিযোগে ৪টি মামলা রয়েছে। নতুন করে আমির হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৬ গরুসহ চোর আটক

আপডেটের সময় ০৭:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪