ভিয়েনা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

বৈদ্যুতিক ফাঁদে মাছ শিকার করতে গিয়ে কিশোরের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ৩৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বৈদ্যুতিক ফাঁদের মাধ্যমে মাছ শিকার করতে গিয়ে মো. জিসান নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কিশোর জিসান ওই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।

জানা যায়, বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ শিকারের ফাঁদ তৈরি করে কিশোর জিসান। রোববার রাতে সকলের অগোচরে বাড়ির শরীকদারদের পুকুরে ওই ফাঁদ নিয়ে মাছ শিকার করতে যায় সে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে চিৎকার দেয় ওই কিশোর। চিৎকার শুনে তার মা ছুটে গিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেন। এরপর জিসানকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক ওই কিশোরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৈদ্যুতিক ফাঁদে মাছ শিকার করতে গিয়ে কিশোরের মৃত্যু

আপডেটের সময় ০৩:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪