ভিয়েনা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • ৩৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে ওই গৃহবধূ ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

নিহত নাজমা বেগম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী এবং ৩ সন্তানের জননী ছিল।।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকমাস ধরে নাজমা বেগম বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

আপডেটের সময় ০৮:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪