ভিয়েনা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখতে হবে ব্যবসায়ীদের: সালমান এফ রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১১৩ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিনিয়োগ ভবনে উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি।

এসময় টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা নিযুক্ত হওয়ায় সালমান এফ রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও অন্যরা।

সালমান এফ রহমান বলেন, ‘বিরাজমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিগত সময়ে যেভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা হয়েছে, সেভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের গতি চলমান থাকবে।’

পাশাপাশি উপস্থিত ব্যবসায়ী নেতাদের ধৈর্য ও সততার সঙ্গে মানুষের কল্যাণে ব্যবসা পরিচালনার অনুরোধও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।

ঢাকা/ইবিটাইমস/এনএল

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখতে হবে ব্যবসায়ীদের: সালমান এফ রহমান

আপডেটের সময় ০৭:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪