ভিয়েনা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

পরকীয়ায় বলি আওয়ামী লীগের সভাপতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • ৪৬ সময় দেখুন

ঝালকাঠি জেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিককে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (১৫ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরতলীর কৃষ্ণকাঠি এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে ওই হত্যার ঘটনা ঘটে। গভীর রাতে প্রবাসীর স্ত্রীর চিৎকার, ঘরেই মিলল প্রেমিক আওয়ামীলীগের লীগ নেতার রক্তাক্ত দেহ।

শিরিনের সঙ্গে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত রিপন মল্লিক কৃষ্ণকাঠি এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। পুলিশ এ ঘটনায় শিরিন আক্তার নামে নারীকে আটক করেছে।

পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়রা জানায়, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন আগে ঢাকায় যান।

শিরিন ঘটনার দিন তার ঘরে একা ছিলেন। রাত সাড়ে ১০টায় শিরিন তার ঘরের ভেতর থেকে চিৎকার দিচ্ছিল। এ সময় আশপাশের মানুষ ঘরে ঢুকে রিপন মল্লিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক রিপন মল্লিককে মৃত বলে ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, লাশের সুরতহাল শেষে প্রাথমিকভাবে যেটি বোঝা যায় এটি হত্যাকাণ্ড। যেই নারীর ঘরে হত্যা করা হয়েছে সেই নারীর সঙ্গে রিপন মল্লিকের পরকীয়া সম্পর্ক ছিল বলেও তথ্য পেয়েছি। আমরা শিরিন নামের ওই নারীকে আটক করেছি। রিপন মল্লিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরকীয়ায় বলি আওয়ামী লীগের সভাপতি

আপডেটের সময় ০৬:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪