ভিয়েনা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

টাঙ্গাইলে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ৪৯ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর উপর এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে এবং পাকুটিয়া কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী মাসুম মিয়া (১৯)।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘনকুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়াশেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে জেলার ঘাটাইলে ধলাপাড়া ঘাটপাড় মোটরসাইকেল ও মাহিন্দ্রা সাথে সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছে। এঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি। ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

আপডেটের সময় ০১:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪