ভিয়েনা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কাউখালীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ৪৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেনির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মো. ওমর ফারুক (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। ধর্ষক ওমর ফারুক ধর্ষিতার একাই এলাকায় বাড়ি।

শনিবার (১৩ জানুয়ারী) রাতে ধর্ষিতার মা বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতে ধর্ষক ওমর ফারুককে গ্রেপ্তার করেছেন। গ্রেফতারকৃত ওমর ফারুক উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের মাগুরা গ্রামে মো. ফরিদ হাওলাদারের ছেলে।

থানায় দায়ের হওয়া অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (০৮জানুয়ারী) রাত দশটার দিকে ওই স্কুল ছাত্রী তার দাদীর ঘরে ছিলো। ধর্ষক ঘরের দরজা বাহির থেকে কৌশলে খুলে ঘরে ডুকে তাকে জোর করে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার দিতে চাইলে তার মুখ চেপে ধরে এবং বিষয়টি কাউকে কিছু না বলার জন্য হত্যার হুমকী দিয়ে ধর্ষক পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ভুক্তভোগীর পরিবার ধর্ষকের পরিবারকে জানায়। বিষয়টি স্থানীভাবে মিটমাট করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বিলম্ভ করা হয় বওে ভুক্তভোগীর মায়ের অভিযোগ।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ওই দিন রাতেই অভিযান চালিয়ে আসামী ওমর ফারুককে আটক করা হয়েছে। রোববার (১৪ জানুয়ারী) দুপুরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেটের সময় ০১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪