ভিয়েনা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

লালমোহনে অসহায় শীতার্তদের কম্বল উপহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • ৩০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ কয়েক দিন ধরে ঝেঁকে বসেছে শীত। কনকনে শীতে কাবু মানুষজন। এই তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন অসহায় মানুষ। ভোলার লালমোহন উপজেলায় সেসব অসহায় মানুষেরা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল।

শনিবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় নদী পাড়ের সাড়ে ছয়শত অসহায় মানুষের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধানমন্ত্রীর উপহারের এসব কম্বল পেয়ে খুশি অসহায় মানুষজন।
এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে লালমোহন উপজেলা প্রশাসন। একই সঙ্গে উপজেলায় সরকারি সাড়ে চার হাজার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনও করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক রাষ্ট্র নায়ক। কারণ তিনি যেকোনো দুর্যোগে সবার আগে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান। দেশের সাধারণ মানুষের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার ওপর জনগণের আস্থা রয়েছে বলেই বিপুল ভোটে আবারও তাকে জয়ী করে রাষ্ট্র ক্ষমতায় এনেছে দেশের জনগণ।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ওসি এসএম মাহবুব উল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অসহায় শীতার্তদের কম্বল উপহার

আপডেটের সময় ০৪:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪