ভিয়েনা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • ৪৭ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামে সাবেক সিভিল সার্জন চিকিৎসক সৈয়দ ইবনে সাঈদের পারিবারিক পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক মহিলা পুকুরে হাঁস ছাড়তে এসে ভাসমান লাশ দেখে লোকজনকে ডাকাডাকি করে। পরে লোকজন এসে লাশ দেখে পুলিশকে খবর দেয়। এ সময় হলুদ রঙের সোয়েটার ও  লাল রঙের সালোয়ার মেয়ের পড়নে ছিল।

পরিচয় সনাক্তের বিষয়ে টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইন্সপেক্টর মোখলেছুর রহমান জানান, আমরা অনেক বার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করেছি। মরদেহটি পানিতে থাকায় আঙ্গুলের ছাপ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, মেয়ের পরিচয় পাওয়া না গেলে মরদেহটি আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৪:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪