ভিয়েনা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

নৌকার সমর্থক আ. লীগ নেতার উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ৪০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নৌকার সমর্থক আ. লীগ নেতা মো. তৌহিদুল ইসলাম হিরুর উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। হামলায় আহত তৌহিদুল ইসলাম হিরু জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। গুরুতর আহত তৌহিদুল ইসলাম হিরুকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত আ.লীগ নেতা তৌহিদুল ইসলাম হিরু বলেন, নৌকা প্রতীকের পক্ষে প্রচারনার কাজ করায় স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের সমর্থকরা তার উপরে হামলা চালিয়েছে। এসময় সন্ত্রাসী মিঠু সরদার, জামাল হাওলাদার, পাশা শেখ পিস্তল ঠেকিয়ে তাকে জীবননাশের হুমকি দেয়।

পিরোজপুর জেলা হাসপাতালের দায়িত্বরত চিকৎসক জানান, তার অবস্থা গুরুতর, তবে ঝুঁকি মুক্ত।

পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া একই এলাকায় নৌকার কর্মী শাকিল আহম্মেদের তত্বাবধানে থাকা নৌকার অফিস ভাংচুরের চেষ্টা করছে স্বতন্ত প্রার্থীর কর্মীরা।

এ ব্যাপারে নৌকার কর্মী শাকিল আহমেদ বলেন, আমি নৌকার সমর্থক হিসেবে নৌকার প্রতীকের একটি নির্বাচনী অফিস স্থাপন করি। কিন্তু কিছু দিন ধরে আমার এই অফিস উচ্ছেদ করার জন্য স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের ক্যাডার বাহিনী উঠে পড়ে লেগেছে। তারা দুই দিন আগে আমার অফিসের সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং অফিস ভেঙে ফেলার হুমকি দেয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নৌকার সমর্থক আ. লীগ নেতার উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা

আপডেটের সময় ০২:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩