ভিয়েনা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

হবিগঞ্জে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ৩৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চানভাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হল, চুনারুঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র ইজিবাইক চালক তানিম আহমেদ (২৫), একই উপজেলার রামশ্রী আলাপুর গ্রামের আনেয়ার আলীর কন্যা তামান্না আক্তার (১৪) ও দুর্গাপুর গ্রামের সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। আহতরা নিসফা বেগম (৩৮) ও হেনা আক্তার (১৬) কে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রীজে র উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইজিবাইকচালক তানিম, তামান্না আক্তার ও সুফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

(ওসি) বলেন, এ ঘটনায় দূর্ঘটনা কবলিত ব্যাটারিচালিত অটোরিক্সা ও কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। ওই সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৩

আপডেটের সময় ০৬:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩