ভিয়েনা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

৩০ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ৪৫ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ: ২০২৪ সালের জন্য ৩০ লাখ ৬৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। এতে সরকারের ২৫ হাজার ৮১৫ কোটি টাকার বেশি খরচ হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সৌদি আরবের সৌদি আরামকো কোম্পানি থেকে ২০২৪ সালের জন্য ৮ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এ বাবদ ৬ হাজার ৪০৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া আবুধাবি থেকে ৭ লাখ মেট্রিক টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এতে খরচ ধরা হয়েছে ৫ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকা।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩০ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

আপডেটের সময় ০৭:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩