ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত আর নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর নেই।  সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার সিটি মেয়রের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গত ১১ ডিসেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রিফাত। এর আগে তার হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

২০২২ সালের ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি। কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা প্রয়াত এস এম আতাউল হকের ছেলে আরফানুল হক রিফাত।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারসহ কুমিল্লা আওয়ামী লীগের নেতারা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত আর নেই

আপডেটের সময় ০৭:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩