ভিয়েনা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

ভোলায় রাস্তা পার হতে গিয়ে শিশু শিক্ষার্থী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ৩১ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের গুপ্তমুন্সী নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচ বছর বয়সী শিশু তানিশা সদর উপজেলা ২ নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের আব্দুল খালেক মুন্সির মেয়ে এবং কারিমিয়া কেরাতুল মাদরাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী।

ওসি জানান, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে। তারা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় রাস্তা পার হতে গিয়ে শিশু শিক্ষার্থী নিহত

আপডেটের সময় ০৬:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩