ভিয়েনা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম ইকবাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ৭৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন।

তামিম ইকবাল নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

তবে, ঠিক কি কারণে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, চলতি বছরের জুলাইয়ে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। গণভবনে লম্বা সময় আলোচনার পর অবসরর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন এই ওপেনার।

এরপর দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও ফিটনেসের অজুহাতে তাকে বাদ দেয়া হয় বিশ্বকাপ দল থেকে। এনিয়ে দেশজুড়ে বেশ বিতর্কও হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম ইকবাল

আপডেটের সময় ০৮:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩