ভিয়েনা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

রাজধানীর হাজারীবাগ থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ৪১ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর হাজারীবাগ থানার কালীনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রোববার মধ্যরাতে এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি আহাদ আলী। ওসি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখি। নাসরিন আক্তার তখনো জীবিত ছিলেন মনে হওয়ায় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তিনি জানান, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কীভাবে মারা গেছে তা জানা যায়নি।

এ ঘটনা হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন ওসি আহাদ আলী।

দুই বোনের মধ্যে একজনকে (নাসরিন) গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক এখানে তাকে মৃত ঘোষণা করেন। বাকি একজনের মরদেহ (জেসমিন) ঘটনাস্থলে রয়েছে।

নিহত নারীদের ভাই নাজির হোসেন পুলিশকে জানিয়েছেন, বড়বোন জেসমিন মানসিক প্রতিবন্ধী ছিলেন। জেসমিন ও নাসরিন এবং তাদের মাসহ সবাই এক বাসাতেই থাকেন। নিহত এ দুই বোনের বয়স ৩০ পেরোলেও তাদের বিয়ে হয়নি।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীর হাজারীবাগ থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০২:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩