ভিয়েনা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৪০ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. শফিউল্যাহ বেপারী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিউল্যাহ ওই এলাকার বেপারী বাড়ির বাসিন্দা।
জানা যায়, সকালে বাড়ির পাশের বাগান পরিস্কার করতে যান বৃদ্ধ মো. শফিউল্যাহ। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা আর্থিংয়ের তারে বিদ্যুৎ থাকায় ওই তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি পাশে থাকা ওই বৃদ্ধের চাচাতো ভাই মাওলানা আনিসুল হক দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশেপাশের লোকজন এসে বাঁশ দিয়ে ঠেলে বিদ্যুতের তার থেকে তাকে আলাদা করেন। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ শফিউল্যাহর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই বৃদ্ধের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধ শফিউল্যাহর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

আপডেটের সময় ০৩:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩