ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভারতে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ৮৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। এ সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন মার্কিন এই দুই মন্ত্রী। দুই দেশের মন্ত্রীপর্যায়ের ‘টু প্লাস টু’ সংলাপে যোগ দিতে তারা নয়াদিল্লি সফর করবেন। এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন সফর শুরু করেছেন। আগামী ১০ নভেম্বর ভারত যাবেন। ভারত সফরে তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও থাকবেন। এ সফরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ‘টু প্লাস টু’ বৈঠক করবেন।

এ বৈঠকে দুই দেশের মন্ত্রীরা দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চলমান ঘটনা নিয়ে আলোচনা করবেন।

গত ২৮ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয় ওয়াশিংটনে। বৈঠকে নয়াদিল্লিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

আপডেটের সময় ০৭:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩