ভিয়েনা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ৭০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে গত ম্যাচে প্যারাগুয়েকে হারাতে ঘাম ঝরেছে আর্জেন্টিনার। তবে বুধবার (১৮ অক্টোবর) অ্যাওয়ে ম্যাচে পেরুকে সহজেই হারিয়েছে আলবেসিলেস্তেরা। এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমাতে পেরুকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন লিওনেল মেসি।

বিরতি শেষে একাদশে ফিরেই নিজের জাত চেনালেন মেসি। প্যারাগুয়ের বিপক্ষে একাদশে ছিলেন না মেসি। যদিও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে পেরুর বিপক্ষে শতভাগ ফিট থাকায় মেসিকে শুরুর একাদশেই নামান স্ক্যালোনি। আর একাদশে জায়গা পেয়েই জোড়া গোল করে দলকে জেতালেন। মেসির দুইটি গোলই এসেছে প্রথম হাফে।

ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মেসি। পেরুর এক খেলোয়াড়ের ভুল পাস থেকে বল পেয়ে যায় আর্জেন্টিনা। কাউন্টার অ্যাটাকে এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে স্বাগতিক পেরু বেশকিছু আক্রমণ চালিয়েছে। তবে লক্ষ্যভেদ করতে পারেনি তারা।

এই জয় আর্জেন্টিনাকে কনমেবল অঞ্চলের টেবিলে শীর্ষ স্থানটা আরও শক্ত করাল। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে এটি আর্জেন্টিনার টানা চতুর্থ জয়। আর ৪ ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে পেরু। আরেক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

আপডেটের সময় ০৬:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩