ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৫০০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ৬৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মধ্য গাজার আল আহলি আরব হাসপাতালে এ হামলা চালানো হয় বলে গাজার শাসক গোষ্ঠী হামাস জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিহতের সংখ্যা ২০০ থেকে ৩০০ জন বলে জানিয়েছে। তবে আল জাজিরা বরছে নিহতের সংখ্যা ৫০০ এর বেশি।

হাসপাতালটিতে ইসরায়েলের হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া বাস্তুচ্যুত হওয়া অনেক ফিলিস্তিনিও সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। হামাসের গণমাধ্যম দপ্তর ইসরায়েলের এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পর সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাসপাতালে হামলার বিষয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন, ‘কিছুক্ষণ আগে হামলার ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

এদিকে হাসপাতালে হামলার ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এর আগে গত ১১ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যুর খবর জানিয়েছিল উপত্যকাটির কর্তৃপক্ষ। হামলায় অন্তত সাড়ে ১২ হাজার মানুষ আহত হয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৫০০

আপডেটের সময় ০৫:৫৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩