ভিয়েনা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ৬১ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ শ্লোগানে ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন শেষে শব্দদূষনের ফলে মানুষের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শ্রেণি ভিত্তিক আলোচনা করা হয়। ৬ষ্ঠ শ্রেণিতে আলোচনা করেন শিক্ষক মো. মাহাবুবুর রহমান, ৭ম শ্রেণিতে মো. জাহিদুল ইসলাম, ৮ম শ্রেণিতে হেলাল উদ্দিন,  ৯ম শ্রেণিতে মো. রিয়াদ উদ্দিন, ১০ম শ্রেণি ও টেষ্ট পরীক্ষার্থীদের সাথে আলোচনা করেন মাও. মো. আল এমরান। এসময় শ্রেনিকক্ষ পরিদর্শণ করেন সুপার মাও. মো. মতিউল ইসলাম, সহসুপার মো. ছালেহ উদ্দিন ও শিক্ষক আবদুল মান্নান লিটন ।

আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকগণ বলেন, শব্দদূষনের ফলে মানুষের বহুমাত্রিক স্বাস্থ্য ঝুঁকি তৈরী হচ্ছে। শব্দদূষণের কারণে কানে কম শোনা, আংশিক বা পুরোপুরি বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং মনোসংযোগ নষ্টসহ বিভিন্ন মানষিক সমস্যার পাশাপাশি গর্ভবতী মায়েদের গর্ভপাত, গর্ভস্থ বাচ্চা বধির ও প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম হওয়ার সৃষ্টি হয়। শব্দদূষণ যে কোনো মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু ও নারীদের। শব্দ দূষণের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং হাসপাতালের রোগীরা বেশি ঝুঁকির মধ্যে থাকেন। এ কারণে দেশের মানবসম্পদের উপর এবং সামগ্রিকভাবে অর্থনীতি তথা প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ৬০ ডেসিবলের ঊর্ধ্বমাত্রার শব্দ মানুষকে সাময়িক বধির এবং ১০০ ডেসিবলের উর্ধ্বমাত্রায় শব্দ পুরোপুরি বধির বানিয়ে দেয়। অতিরিক্ত হর্ণ ব্যবহারকারী স্থানসমূহে যে সমস্ত মানুষ অবস্থান বা বসবাস করে থাকেন তারা মারাতœক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালিত

আপডেটের সময় ০৭:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩