ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ফিলিস্তিনিদের জন্য কুয়েতের ১১ মিলিয়ন কুয়েতি দিনার অনুদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ৬৬ সময় দেখুন

ফিলিস্তিনিদের জন্য ১১ মিলিয়ন কুয়েতি দিনার (প্রায় ৪৩৪ কোটি টাকা) কুয়েতের অনুদান  

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশ কুয়েত ফিলিস্তিনিদের সাহায্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির কুয়েত রিলিফ সোসাইটির উদ্যোগে অনুদান সংগ্রহের কার্যক্রম চলছে। এরই মধ্যে ‘ফাজা’ শিরোনামে রিলিফ সোসাইটির সংগঠনটি ৬০ হাজার দাতার কাছ থেকে ৩২ লাখ ৬২ হাজার ২০ দিনার সংগ্রহ করেছে।

কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস, কুয়েত নিউজ এজেন্সি (কুনা)’র উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১১ মিলিয়ন কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৪ কোটি টাকার কাছাকাছি; ফিলিস্তিনিদের সাহায্যার্থে সংগ্রহ করেছে কুয়েত। কুয়েতের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুদান কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয় এক কর্মকর্তা জানান, ফিলিস্তিনিদের জন্য অনুদানের অর্থ স্বাস্থ্য, পুষ্টি এবং আশ্রয়সহ বিভিন্ন খাতে ব্যয় করবে কুয়েত। বিশেষ করে আহত, বাস্তুচ্যুত মানুষ ও খাদ্যাভাবে যারা কষ্ট পাচ্ছেন- তাদের সাহায্যার্থে অনুদানের টাকা খরচ করা হবে।

তিনি আরও বলেন, জর্দানে থাকা কুয়েত দূতাবাসে সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। পরে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সংস্থাগুলো ফিলিস্তিনের অভ্যন্তরে সেখানকার মানুষদের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে কাজ করবে। বন্ধুপ্রতীম রাষ্ট্র ফিলিস্তিনের দাবির প্রতি কুয়েতের পূর্ণ সমর্থন রয়েছে- যোগ করেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, দুদিন আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এবং ক্রমাগত হত্যাসহ ধ্বংসযজ্ঞ কর্মকাণ্ডের জন্য ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করেন। তিনি হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে, চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিবৃতি দেন কুয়েতের ৪৫ জন সংসদ সদস্য। এ ছাড়া, ‘দখলদার’ ইসরায়েলকে বয়কট করতে আরব দেশগুলোর প্রতি আহ্বানও জানান তারা।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিলিস্তিনিদের জন্য কুয়েতের ১১ মিলিয়ন কুয়েতি দিনার অনুদান

আপডেটের সময় ০৬:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩