ভিয়েনা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান : বিএনপিকে কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ৩৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মরে ভূত হয়ে গেছে। আর কোনোদিন চোখ মেলবে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান।

শুক্রবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি এরপর নিউইয়র্কে আরেক সেলফি। কই অক্টোবর পার হয়ে যাচ্ছে—ফখরুল নাকি ঢাকা অবরোধ করবে।

নারায়ণগঞ্জের এই সমাবেশ থেকে বলতে চাই, জনগণ তাদের জবাব দেবে। আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেব, লাঠি নিয়ে এলে হাত ভেঙে দেব।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের কী জানে? তারা জানে শুধু মানুষ খুন, লুটপাট আর ভোটচুরি। তাদের হাতে বাংলাদেশের মানুষ আর ক্ষমতা ফিরিয়ে দেবে না। বিএনপি থেকে সাবধান।

কাদের বলেন, পদ্মা সেতু হয়ে গেল, মেট্রোরেল হয়ে গেল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেল। একদিনে এক শ’ সেতুর উদ্বোধন হয়ে গেল। এসব দেখে বিএনপির এখন শুধু জ্বালা আর জ্বালা, অন্তরে জ্বালা। বিএনপি তাদের আমলে শুধু খাম্বা দিয়েছে, বিদ্যুৎ দেয়নি। এখন শেখ হাসিনার আমলে শতভাগ বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, অচিরেই তেল-চাল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। তার ওপর আস্থা রাখুন। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে মাত্র ৩ ঘণ্টা ঘুমান। দেশ ও জনগণের কল্যাণে তিনি রাত-দিন কাজ করে যাচ্ছেন।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এখন কোয়ার্টার ফাইনাল, সামনে সেমিফাইনাল, ফাইনাল হবে জানুয়ারিতে। এবার খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল প্রমুখ।

ইবিটাইমস/ডেস্ক/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান : বিএনপিকে কাদের

আপডেটের সময় ০৩:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩