ভিয়েনা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” এর ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ৮৯ সময় দেখুন

গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় স্বাস্থ্যসেবার ব্যবস্থাকে লক্ষ্য করে ৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কর্তব্যরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত ও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। গাজায় অবকাঠামোর ক্ষতির কারণে মাঠে জরুরি মেডিকেল টিমের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

শুক্রবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে, গাজায় অবকাঠামোর ক্ষতির কারণে মাঠে জরুরি মেডিকেল টিমের কাজ বাধাগ্রস্ত হয়েছে। ইসরায়েলের হামলায় স্বাস্থ্য সুবিধা দেওয়ার ১৯টি কাঠামো এবং ২০টি অ্যাম্বুলেন্সের ক্ষতি হয়েছে।

গাজায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির কাছে মাত্র কয়েক ঘণ্টার বিদ্যুৎ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে তাদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। আর জ্বালানি ফুরিয়ে গেলে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হবে রোগীদের, বিশেষ করে যাদের অস্ত্রোপচারের প্রয়োজন, ইনকিউবেটরে বাচ্চা রেখে যত্নের প্রয়োজন।

এদিকে, গাজা উপত্যকা লক্ষ্য করে ৬ হাজার বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত এক হাজার ৫৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৫০০টি শিশু এবং ২৭৬ জন নারী রয়েছে। আহত হয়েছেন ছয় হাজার ৬১২ জন।

তথ্যসূত্র: বিবিসি

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” এর ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত

আপডেটের সময় ০৯:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩