ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বিহারে রেল দুর্ঘটনা; নিহত ৪, আহত ৬০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: চার মাসের ব্যবধানে ভারতের বিহারে আবারো ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে।  বুধবার (১১ অক্টোবর) রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের ৬টি বগি। এর মধ্যে ৩টি বগি লাইন থেকে ছিটকে পড়েছে পাশের জমিতে।

রেল সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটে রাত পৌনে ১০টা নাগাদ।  এসময় ট্রেনটি দিল্লির আনন্দ বিহার থেকে গুয়াহাটির কামাখ্যায় যাচ্ছিল।  রঘুনাথপুরের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনায় একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।  তবে ভারতীয় রেলের তরফে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, দুর্ঘটনায় চার যাত্রী নিহত ও ৬০ জন আহত হয়েছেন।  এরইমধ্যে একাধিক হেল্পলাইন নাম্বর চালু করা হয়েছে।  দুর্ঘটনার মাত্র কিছুসময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রেল সূত্রে খবর ট্রেনটি নির্ধারিত সময় থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চলছিল।  তবে দুর্ঘটনার সময় ট্রেনটির গতি যথেষ্ট বেশি ছিল।  প্রাথমিকভাবে জানা গিয়েছে, উল্টে যাওয়া বগিগুলোর মধ্যে একটি জেনারেল কোচ এবং বাকি গুলো এসি কোচ।

দানাপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জয়ন্তকুমার চৌধুরী জানিয়েছেন,দুর্ঘটনার জেরে বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।  সেই পরিস্থিতিতে নয়াদিল্লি-হাওড়া প্রধান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

কয়েকটি ট্রেন অন্য রুট দিয়ে ঘুরিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।  দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।  কী কারণে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।  দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি কমিটি গঠন করা হচ্ছে।  প্রাথমিকভাবে উদ্ধারকাজ এবং পরিষেবা স্বাভাবিক করার উপর জোর দিচ্ছে রেল।কর্তৃপক্ষ।

ইবিটাইমস/ডেস্ক/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিহারে রেল দুর্ঘটনা; নিহত ৪, আহত ৬০

আপডেটের সময় ০৫:৩৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩