ভিয়েনা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে আটকে পড়া অস্ট্রিয়ান নাগরিকদের সেনাবাহিনীর”হারকিউলিস” বিমানে ফিরিয়ে আনবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • ৪৮ সময় দেখুন

অস্ট্রিয়ান ফেডারেল সেনাবাহিনীর একটি “হারকিউলিস” বিমান ইসরায়েলে আটকে পড়া অস্ট্রিয়ানদের দেশে ফিরিয়ে আনবে

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১০ অক্টোবর) এক সরকারি সফরে তুরস্কে অবস্থানরত অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার একথা জানান। চ্যান্সেলর নেহামার (ÖVP) বলেন, বর্তমানে ইসরায়েলে অবস্থানরত অস্ট্রিয়ানদের দ্রুত দেশে ফেরত আনার জন্য বিকল্প ব্যবস্থা প্রস্তুত করছে। আগামীকাল বুধবার (১১ অক্টোবর)থেকে ফেডারেল সেনাবাহিনীর একটি “হারকিউলিস” বিমান অস্ট্রিয়ানদের যুদ্ধরত ইসরায়েল থেকে বাইরে উড়ে যাওয়ার জন্য নির্ধারিত হয়েছে অর্থাৎ ইসরায়েল থেকে অস্ট্রিয়ানদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,আগামীকাল অস্ট্রিয়ান ফেডারেল সেনাবাহিনীর একটি “হারকিউলিস” বিমান ইসরায়েলের তেল আবিবের
উদ্দেশ্যে রওয়ানা দিবে। এপিএ আরও জানায় “হারকিউলিস” বিমানটি অস্ট্রিয়ানদের ইসরায়েল থেকে সাইপ্রাস পর্যন্ত নিয়ে আসবে। পরে সাইপ্রাস থেকে
চার্টার ফ্লাইটে তাদের ভিয়েনায় ফেরত আনা হবে।

অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,বর্তমান সময়ে ইসরায়েলে প্রায় ৮,৩০০ অস্ট্রিয়ান নাগরিক অবস্থান করছেন। “তেল আবিবে অবস্থিত অস্ট্রিয়ান দূতাবাস বর্তমানে সক্রিয়ভাবে ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের সম্ভাব্য ইসরায়েল থেকে প্রস্থান সম্পর্কে প্রশ্নে সহায়তা করছে।” ভিয়েনার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় একটি এপিএ প্রশ্নের জবাবে একথা জানান।

“পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস টিম এবং তেল আবিবের দূতাবাস ক্রমাগত পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং ইউরোপীয়
ইউনিয়নের (ইইউ)অংশীদারদের সাথে ক্রমাগত যোগাযোগ করছে,” এটি আরও জোর দিয়ে বলা হয়েছিল। তাছাড়াও ইসরায়েলে বর্তমানে “প্রায় ২৫০
জন নিবন্ধিত ভ্রমণকারী” রয়েছে যারা কয়েকদিনের সফরে ইসরায়েলে এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে,হামাস কর্তৃক অপহৃত ইসরায়েলিদের সাথে কমপক্ষে তিন জন অস্ট্রিয়ান নাগরিক রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়
ইসরায়েলে অবস্থানরত অস্ট্রিয়ানদের মধ্যে যারা অস্ট্রিয়ায় ফেরত আসতে ইচ্ছুক তাদেরকে দূতাবাসে ইমেইল করে নিশ্চিত করতে অনুরোধ করেছেন
তেল আবিবে অস্ট্রিয়ান দূতাবাসের ইমেইল নাম্বার: tel-aviv-ob@bmeia.gv.at

এপিএ আরও জানায়, ইসরায়েলে হামাসের হাতে অপহৃত বা নিখোঁজ তিন অস্ট্রিয়ান নাগরিকরা দ্বৈত নাগরিক। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সকালে ঘোষণা করেছে যে, দক্ষিণ ইসরায়েলে স্বাধীনভাবে বসবাসকারী তিন অস্ট্রিয়ান-ইসরায়েলি দ্বৈত নাগরিক নিখোঁজ রয়েছে। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে,গত শনিবার ভোরে হামাসের আকস্মিক আক্রমণের সাথে সাথে তারা দক্ষিণ ইসরায়েল থেকে প্রায় শতাধিক সামরিক ও বেসামরিক লোককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

কবির আহমেদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলে আটকে পড়া অস্ট্রিয়ান নাগরিকদের সেনাবাহিনীর”হারকিউলিস” বিমানে ফিরিয়ে আনবে

আপডেটের সময় ০৫:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩