ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইসরাইলে হামাসের রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২২:০০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ৭৩ সময় দেখুন

শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (৭ অক্টোবর) ভোরে হামাসের এই অতর্কিত রকেট হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার ৪৫২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ২৬৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন।

সিএনএন আরও জানায়,ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের চাপ বেড়েছে দক্ষিণ ইসরাইল ও গাজার সব হাসপাতালে। তাই এসব হাসপাতালের একটি বেডও ফাঁকা পাওয়া যাচ্ছে না।এদিকে যুদ্ধের এই উত্তাপ এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে শনিবারের ইসরাইলে.হামলায় ২৩০ জন নিহতের পাশাপাশি এক হাজার ৬১০ জন আহত হয়েছেন এবং উল্টোদিকে হামাসের হামলায় আড়াইশ ইসরাইলি নিহতের পাশাপাশি এক হাজার ১১ জনের মতো আহত হয়েছেন বলে জানায় ইসরাইলের সংবাদমাধ্যম এন১২ নিউজ।

তবে সর্বশেষ তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এক হাজার ৪৫২ জন ইসরাইলি জরুরী চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে ২৬৭ জনের অবস্থা গুরুতর। হামাসের কয়েক হাজার রকেট হামলায় মানুষ হতাহত ছাড়াও দক্ষিণ ইসরাইলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলে হামাসের রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০০

আপডেটের সময় ০২:২২:০০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩